• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধার সনদ বাতিল কেন অবৈধ হবে না জানতে হাইকোর্টের রুল জারি

Reporter Name / ৬৯০ Time View
Update : সোমবার, ২১ জুন, ২০২১

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত সিরাজুল ইসলামের মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও তার সম্মানী ভাতা বন্ধ করা কেন অবৈধ ও আইন বর্হিভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চের বিচারপতি এম. এনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমান ১৪ জুন এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শহিদুল ইসলাম সোহেল ও তানজিলা ফেরদৌস।
আইনজীবী শহিদুল ইসলাম সোহেল জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গত ৫ জানুয়ারীর এক পরিপত্রে বড়াইগ্রামের বেশ কিছু মুক্তিযোদ্ধার মধ্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সনদ বাতিল ও তার সম্মানী ভাতা বন্ধের নির্দেশ দেয়া হয়। এতে সংক্ষুব্ধ হয়ে মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে তার মেয়ে উপজেলার বনপাড়া পৌরসভার একাধিকবার নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি শরীফুন্নেছা শিরিণ এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি দায়ের করেন। এতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব, উপ সচিব, সহকারী সচিবসহ ১১জনকে রিটের বিবাদী করা হয়েছে। ওই রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ৪ সপ্তাহের মধ্যে জবাব চেয়ে এই রুল জারি করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস জানান, যথাযথ যাচাই-বাছাই না হওয়ায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সনদ বাতিল হলো। এটা কোন ভাবেই কাম্য নয়।
পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেন জানান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের পরিবার একটি আদর্শ আওয়ামীলীগের পরিবার। তিনি মারা যাওয়ার পর রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তার সনদ বাতিল করায় আমি বিস্মিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category