• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

সাংবাদিকদের নামে মামলা-হামলা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ২৬৩ Time View
Update : সোমবার, ২১ জুন, ২০২১

ময়মনসিংহ সোমবার, ২১ জুন ২০২১: ময়মনসিংহ বিভাগে মামলা হামলার শিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত আইসিটি, মানহানি, চাঁদাবাজি এবং হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবিতে
বিএমএসএফ ময়মনসিংহ জেলা কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা, মহানগর প্রেসক্লাব ময়মনসিংহ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস ইউনিটি, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, NPS গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা,বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ও আসক ফাউন্ডেশনের অংশগ্রহনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১শে জুন) সকাল ১১টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্য সংগঠনগুলোর নেতৃবৃন্দরাও অংশ নেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহ জেলার শাখার সভাপতি শিবলী সাদিক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা শাখার সভাপতি সাইদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক বদরুল আমীন,আরিফ রববানী, সুমন ভট্টাচার্য দৈনিক আমাদের কন্ঠ,আইন সহয়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সভাপতি নাজমুস সাকিব, সারোয়ার জাহান জুয়েল, মফিদুল ইসলাম লাভলু, সেলিম আকন্দ, লিটন দাস, নজরুল ইসলাম, জহর লাল দে, শেখ মামুন অর রশিদ মামুন, ফাহিম হোসেন ফাহাদ,নজিবুল হোসাইন,আতাউর রহমান বাবুল, এনামুল হক ছোটন,কামরুল হাসান,রহিমুজ্জামান, নূরুন্নাহার, সৈয়দা রোকেয়া আফসারী শিখা,নুরুন্নাহার মুক্তি ও শফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলা-উপজেলায় সংবাদ প্রকাশের কারনে মামলা-হামলার শিকার সাংবাদিক শাহ মোঃ রনি, আজগর আলী রবিন,খায়রুল আলম রফিক,মাইন উদ্দীন উজ্জ্বল, দীপক চন্দ্র দে, সেলিম আকন্দ,গোলান রববানী নাদিম, দুূদু মল্লিক,গোলাম কিবরিয়া পলাশ, এইচ এম মুসা আলী,শেলু আকন্দ, একে ফেরদৌস, আবুল বাশার লিঙ্কন,সোহানুর রহমান সোহানসহ যে সকল সাংবাদিকদের নামে হয়রানি ও ষড়যন্ত্র মূলক মামলা হয়েছে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার দাবী জানান।

বক্তারা আরো বলেন-সাংবাদিকদের বিরোদ্ধে যে কোন ঘটনার তদন্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত গ্রেফতার হয়রানি ও নির্যাতন না করার আহবান জানান। অপরদিকে শাহ মোহাম্মদ রনির বিরুদ্ধে দায়েরকৃত চলমান মামলা প্রত্যাহারের দাবি সহ দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ সেলিম ও তার পরিবারের সদস্যদের উপর বিভিন্ন মিথ্যা ও বানোয়াট মামলা-হামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এসব মামলার সুষ্টু তদন্ত করে সাংবাদিক সেলিম ও তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধনে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকার, সংশ্লিষ্ট গণমাধ্যম সমুহকে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category