• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ছিনতাইকৃত চেইন এবং ছিনতাই কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার

Reporter Name / ৫৫০ Time View
Update : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

অদ্য ২১/০৬/২০২১ খ্রিঃ সকাল ৭.৩০ ঘটিকায় ট্রাফিক মতিঝিল বিভাগের রামপুরা ট্রাফিক জোনের অন্তর্ভুক্ত মেরাদিয়া এলাকায় কর্তব্যরত সার্জেন্ট মনিরুজ্জামান রাস্তার পাশে একজন ভদ্র মহিলাকে কান্নারত অবস্থায় দেখতে পান
এবং তার কাছে জানতে পারেন জনৈক ছিনতাইকারী পিস্তল দেখিয়ে তার গলার চেইন নিয়ে গেছে। তৎক্ষনাৎ একটি লোক দৌড়ে পালিয়ে যাচ্ছিল। এমতাবস্থায় সার্জেন্ট মনিরুজ্জামানের সন্দেহ হলে সঙ্গীয় ফোর্সসহ জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে গিয়ে ছিনতাইকারীকে আটক করে এবং তার কাছ থেকে একটি চেইন উদ্ধার করা হয় একই সাথে ছিনতাই কাজে ব্যবহৃত চাকু এবং খেলনা পিস্তল জব্দ করা হয়। পরবর্তীতে জানা যায় যে, ছিনতাইকারীর নাম মোহাম্মদ রাজন। এ প্রসঙ্গে ট্রাফিক কন্ট্রোল রুমে জিডি করা হয় যার নম্বর ৮০৯।
পরবর্তীতে খিলগাঁও থানার লিমা ৫৪ কর্তব্যরত এসআই মোঃ আব্দুর রহমানকে ধৃত অভিযুক্তসহ চেইন, চাকু এবং খেলনা পিস্তল বুঝিয়ে দেওয়া হয়।

উপস্থিত জনতা ট্রাফিক পুলিশের এহেন কাজের ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca