• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নাগরপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন

Reporter Name / ৪২৬ Time View
Update : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপন অভিযান ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিস কার্যালয়ের সামনে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার সিফাত-ই-জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান মৃর্ধা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা ফিরোজা আফরোজ সহ ১২টি ইউনিয়নের ইউনিয়ন দলনেতা/দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটন কমান্ডার, সহকারি প্লাটন কমান্ডার ও প্রত্যেক গ্রাম হতে ভিডিপি সদস্য সদস্যা। প্রতিটি গ্রামে ২টি করে মোট ৪৩৬টি চারা রোপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca