• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর ২ আসনে এমপি নির্বাচিত হলেন এড: নুর উদ্দিন চৌধুরী নয়ন।

Reporter Name / ৬৩৯ Time View
Update : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

মুহাম্মদ মনজুর হোসাইন,
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।

সংসদীয় আসন ২৭৫ (লক্ষ্মীপুর ২) এ ২১ তারিখের উপ-নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
লক্ষ্মীপুর ২ সংসদীয় আসন লক্ষ্মীপুর সদর উপজেলার ৯ টি ইউনিয়ন ও রায়পুর উপজেলার দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। ২০২১ সালের ২১ শে জুনের উপ-নির্বাচনে উক্ত আসনের মোট ১৩৬ টি ভোট কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নিয়মিত ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত থাকে। ভোট প্রদান শেষে এবং গণনা শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন মোট ১২২৫৪৭ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে উক্ত আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ফয়জুল্লাহ শিপন পেয়েছেন ১৮৮৬ ভোট। উক্ত ভোটে নির্বাচিত হওয়ার পর জয়ী প্রার্থী অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন তার তাৎক্ষণিক ভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন- ” আমি আপনাদের আন্তরিকতা ও ভালোবাসায় ধন্য”। তিনি আরো বলেন- ” এই এলাকায় জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমি আপনার কাজ করে যাব”। এ সময় উপস্থিত থাকা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদেরকেও তিনি ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca