• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নাগরপুরে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ২৪৩ Time View
Update : বুধবার, ২৩ জুন, ২০২১

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষ্যে নাগরপুর উপজেলা আওয়ামীলীগ র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মতিউর রহমান মতির সভাপতিত্বে সাধারন সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলীর নেতৃত্বে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে সমাপ্ত করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহুরুল আমিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আ. রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম ,সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার আহম্মেদ দেলু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহিন সহ বারো ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca