• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে করোনা ক্ষতিগ্রস্থদের ইনকের অর্থ সহায়তা প্রদান

Reporter Name / ৩০৭ Time View
Update : বুধবার, ২৩ জুন, ২০২১

শফিকুল ইসলাম,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনা ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের সংগঠন বৃহত্তর রাজশাহী সমিতি ‘ইনক’। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সহযোগীতায় উপজেলা প্রেসক্লাবে সুবিধাভোগীদের হাতে এ অর্থ তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, উপজেলা পরিষদের ভাইস চোরম্যান মাহফুজা খাতুন, উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সভাপতি আতিকুল ইসলাম আজম , সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম , নুরুজ্জামান, আল-মামুন বিশ্বাস। উপজেলার মোট ৩০ জন ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ পরিবারের হাতে এ অর্থ তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca