• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

ল্যাংড়া আমের কেজি ২০ টাকা

Reporter Name / ৩৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট,বাংলানিউজটোয়েন্টিফোর ডট কম,
চাঁপাই নবাবগঞ্জ ঃ

ফলের রাজা আম, আমের রাজা ল্যাংড়া। গত ৩ বছরে ল্যাংড়া আমের দাম ছিল ৪৫-৫৫ টাকা কেজি পর্যন্ত। কিন্তু সে আম চলতি মৌসুমে ২০ টাকা কেজি দরে বিক্রি করছেন খুচরা পাইকারি বিক্রেতারা।এরপরও ৫০ কেজি তে মণ না দিলে আম নিতে চাইনা আড়ৎদারগণ। বৃহস্পতিবার (২৪ জুন) দেশের বৃহত্তম কানসাট আম বাজারে গিয়ে এমন চিত্রই দেখা যায়।

খুচরা পাইকারি আম বিক্রেতা শামসুল আলম জানান; আমের মৌসুমের প্রথমেই যদি বাগানটা বিক্রি করতাম কিছু হলেও পুঁজি থাকত। বিপাকে পড়েই কেজি দরে আম বিক্রি করতে হচ্ছে। বাগানে খরচ করার টাকাগুলো উঠানতো দূরের কথা,যাতায়াত খরচ উঠবে কিনা সন্দেহ। গত বছর ৪৫ কেজিতে মণ ধরে ল্যাংড়া আম বিক্রি করেছি সর্বনিম্ন ৪৩-৪৫ টাকা কেজি দরে। কিন্তু এবার ওই আমের দাম প্রায় অর্ধেকে নেমেছে। ল্যাংড়া আম ৫০ কেজিতে মণ ধরে ২০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।
অপরদিকে চতরার আম বাগান মালিক মোজতাবা আলম বাদল জানান, এবছর বাগান ক্রয় –বিক্রয়ে তেমন সাড়া না পেয়ে তার বাগানের ল্যাংড়া আম মাত্র ৬শ টাকা মণ দরে বিক্রি করলেন বুধবার।শুধু তাই নয় আড়ৎগুলো এবছর ৫০ কেজিতে মণ ধরে আম কেনায় এবং হাটের খাজনা ও ভ্যানভাড়া ধরে কিছুই থাকলনা।আর বাগান পরিচর্যা খরচ তো লোকসান রয়েছেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category