• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শাটডাউনের ঘোষণা আসবে ভেবেই ঢাকা শহর ছাড়ার হিড়িক

Reporter Name / ৫৪৬ Time View
Update : শুক্রবার, ২৫ জুন, ২০২১

শাটডাউনের ঘোষণা আসবে ভেবেই ঢাকা শহর ছাড়ার হিড়িক

নিউজ ডেস্ক: শাটডাউনের ঘোষণা আসবে এমন খবর পেয়েই ঢাকা শহর ছাড়া শুরু করেছেন অনেকে। শুক্রবার (২৫ জুন) ছুটির দিন থাকায় সকালে রাজধানীর প্রবেশমুখে শুরু হয়েছে মানুষের ঢল।

এদিকে বাস বন্ধ থাকায় কয়েক ধাপে ভেঙ্গে ভেঙ্গে কয়েকগুণ বেশি ভাড়ক দিয়ে গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। প্রতিটি গাড়িকেই পুলিশের তল্লাশি চৌকি পার হতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকেই ঢাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতেও ঠেকানো সম্ভব হচ্ছে না মানুষের ঢলকে।

শুক্রবার (২৫ জুন) সকালে ঢাকায় প্রবেশ ও বাহিরের অন্যতম সড়ক গাবতলী এলাকা, ঢাকা- মাওয়া রোড, ঢাকা-চট্টগ্রাম রোড। সবকিছু উপেক্ষা করেই ছুটে চলেছেন নারী-পুরুষ।

এমন পরিস্থিতিতে যানবাহন না পেয়ে আবার কাভার্ডভ্যান, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন বিকল্প যানবাহনে অনেকগুণ বেশি ভাড়া দিয়ে অনেকেই যাচ্ছে গন্তব্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca