• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

Reporter Name / ১৯১ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

ও বৃহত্তর রাজশাহী সমিতি ইউএসএ‘র উদ্যোগে
জনসচেতনতায় রাজশাহীতে মাস্ক বিতরণ অব্যাহত
প্রেস বিজ্ঞপ্তি ২৬ জুন ২০২১
করোনায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ও মানুষকে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করতে রাজশাহীতে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব। শনিবার (২৬ জুন) দিনব্যাপী নগরীর নিউ মার্কেট ষষ্টিতলা, লক্ষিপুর, ভাটাপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরণ এবং করোনার ঝুঁকি এড়াতে জনগণকে সচেতন করা হয়। প্রবাসীদের নানা অধিকার নিয়ে কাজ করা উত্তর আমেরিকার বৃহৎ সংগঠন ‘বৃহত্তর রাজশাহী সমিতি ইউএসএ’ এর সৌজন্যে এ মাস্ক বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এদিন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে মাস্ক বিতরণ কর্মসূচিতে সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক শফিউল আলম বুলু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু অংশ নেন এবং জনগণকে সচেতন করেন। এ সময় উপস্থিত ছিলেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য রাকিবুল হাসান শুভ, সাগর নোমানী, আরিফুল ইসলাম আদিল হোসেন, হানিফ চৌধুরী প্রমুখ। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান। তিনি বলেন, এলাকাভিত্তিক নিয়মিতভাবেই এ কার্যক্রম পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category