• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

মাদক ছাড়েন নয়তো বদলগাছী থেকে পালাতে হবে-ওসি আতিক

Reporter Name / ৪৪৫ Time View
Update : রবিবার, ২৭ জুন, ২০২১

বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী থানার পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্য (ওসি) মো.আতিকুল ইসলাম আতিক অপরাধীদের উদ্দেশে বলেছেন, মাদকের সাথে যারা সম্পৃক্ত আছেন, তারা মাদক ব্যবসা এবং সেবন ছেড়ে দেন। নয়তো বদলগাছী থেকে পালাতে হবে, মাদকের সাথে আপস নেই।

অপরাধী যেই হোক এবং যতবড় ক্ষমতাধরই হোক, আইনের আওতায় আনা হবে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সর্বস্তরের জনতার সহযোগিতা চেয়েছেন অফিসার ইনচার্য ওসি আতিকুল ইসলাম আতিক। তিনি বলেন, জনগণের জন্য ওসির কক্ষের দরজা সবসময় খোলা। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় গোপন থাকবে।

বদলগাছী উপজেলার ২ নং মুথরাপুর ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ে বুধবার ২৪ জুন মতবিনিময়কালে বদলগাঁছী থানার অফিসার ইনচার্য ওসি মো. আতিকুল ইসলাম আতিক উপরোক্ত কথাগুলো বলেন। মতবিনিময় সভায় মুথরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বদলগাছী থানার ২ নং বিট অফিসার মোঃ এস,আই, মানোয়ার জাহান এস,আই তুহিন আহম্মেদ, ইউপি সদস্যবৃন্দ, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca