• শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
খরচের চাপে দিশেহারা কৃষক, তবু সালথার মাঠজুড়ে পাটের সবুজ সমারোহ নাচোলে সরকারীভাবে ধান, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাচোলে সরকারীভাবে ধন, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ও “মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৩৩৮ Time View
Update : সোমবার, ২৮ জুন, ২০২১

মোঃ মিলন আলী( কুষ্টিয়া জেলা প্রতিনিধি) :- – ভেড়ামারা থানা পুলিশের সফল অভিযানে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সম্রাট এবং “মাদক ব্যবসায়ী পারভীন ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার “।

কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ( ভেড়ামারা সার্কেল) জনাব ইয়াসির আরাফাত মহোদয়ের তত্ত্বাবধানে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জনাব মজিবুর রহমানের নেতৃত্বে ভেড়ামারা থানা পুলিশ ইং – ২৬/০৬/২০২১ তারিখ ভেড়ামারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। বিশেষ অভিযান পরিচালনাকালে গতকাল রাত অনুমান ১০.৩০ ঘটিকায় অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা, মহোদয়ের দিক নির্দেশনায় ভেড়ামারা থানার এস.আই(নিরস্ত্র) বিশ্বজিত কুমার সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মহিলা মাদক ব্যবসায়ী মোছাঃ পারভীন খাতুন (৪৫), পিতা- মৃত গোলাম মোস্তফা @ পূর্ণ মিস্ত্রী, সাং- রামচন্দ্রপুর, স্বামী- মোঃ বুলবুল কবির, সাং- জগশ্বর (ফকিরপাড়া), সাবেক স্বামী- মোঃ মানিক মন্ডল, সাং- সাতবাড়িয়া (মন্ডলপাড়া), থানা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়াকে তার সাবেক স্বামী- মোঃ মানিক মন্ডল এর সাতবাড়িয়া মন্ডলপাড়াস্থ বাড়ি হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ৫২ (বায়ান্ন) পিচ এ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা নং-১৮, তাং- ২৭/০৬/২০২১ ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণী ১০(ক)/৩৬(১) সরণী ১৯(ক) রুজু করা হয়। উল্লেখ্য তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০৪(চার) টি মাদক মামলা বিচারাধীন।
অপরদিকে বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকা হইতে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি সম্রাট (২৯), পিতা- রফিকুল, গ্রাম- ঠাকুর দৌলতপুর কে গ্রেফতার করেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, মাদকমুক্ত ভেড়ামারা গড়তে মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category