• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

ভুল করে সিএনজিতে টাকা ফেলে যাওয়ার পর রাতভর অভিযানে পাবনা জেলা পুলিশের উদ্ধারের একটি ছোট গল্প।

Reporter Name / ৫৭৩ Time View
Update : সোমবার, ২৮ জুন, ২০২১

ইং ২৮/০৬/২০২১ তারিখ রাত্রী প্রায় ০১:০০ টা। দিনের কার্যক্রম শেষে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পাবনা সদর ফাড়ির ইনচার্জ। এমন সময় সদর ট্রাফিক এর কনেস্টবল মোঃ মকলেছ একজন ব্যক্তি কে নিয়ে আমার রুমে হাজির,বললো, স্যার আমার পরিচিত আত্মীয় লাগে । নাম ঠিকানা – মোঃ শামিম হোসেন (২২) পিতা-মোঃ সাজু মিয়া সাং- পশ্চিম দিয়া বাড়ি থানা- রংপুর সদর। সে পৌর পল্লী ফাউন্ডেশন ঈশ্বরদী তে কর্মরত। সে আজ সকাল ১১:০০ ঘটিকায় অফিসের ১,৫৫,০০০/ টাকা নিয়ে ঈশ্বরদী হতে পাবনা আসার পথে তাহার টাকা ও মোবাইল এর ব্যাগ ভুল ক্রমে CNG তে রেখে চলে এসেছে । পরে উক্ত CNG ড্রাইভার কে খুঁজে পাচ্ছে না। তবে উক্ত CNG ড্রাইভার দাশুড়িয়া আকিজ পাম্প হতে গ্যাস নিয়েছে। সেখানকার সিসি ফুটেজে তাকে দেখা গেছে । তার গাড়ির নম্বর পাবনা-থ-১১-১১৭৮ । ঈশ্বরদী থানা পুলিশ দী্রঘ সময় ধরে আফতাব সিএনজির মূল সার্ভার থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, তাকে পাবনা থানা পুলিশের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়ে তাদের পাবনাতে প্রেরন করেন ।

তারা পাবনা তে এসে অন্য এক CNG ড্রাইভার টোকন কে সিসি ফুটেজ দেখালে সে বলে যে, CNG ড্রাইভার এর নাম মাসুম, CNG মালিকের নাম সাবু, বাড়ি গোবিন্দা পাবনা। ওসি সদরের পরামর্শে সদর ফাড়ির ইনচার্জ ইনসপেকটর কালাম সঙ্গীয় এটিএসআই/ ইয়াকুব, কং/ ৩২৯ মোস্তাফা, টাকার মালিক শামিম, তার বন্ধু তন্ময় সহ CNG ড্রাইভার এর খোঁজ বের হন । প্রথমে CNG মালিক গোবিন্দার সাবু এর বাসায় । অনেক ডাকাডাকির পর সাবু উঠলেন। CNG তার বাড়িতেই পাওয়া যায় । CNG ভালো ভাবে চেক করেও কোন ব্যাগ না পেয়ে একটু হতাশা।সাবু সাহেব জানালেন তার CNG ড্রাইভার মোঃ মাসুম শেখ (৩৫) পিতা- মোঃ মিন্টু শেখ সাং- গোবিন্দা বর্তমানে নয়নামতি বাগান পাড়াতে ভাড়া থাকে। কোন বাড়ি তে ভাড়া থাকে তা তিনি জানেন না এবং তার কোন মোবাইল নম্বর ও তার কাছে নাই। তবে মাসুম এর ভাইয়ের স্ত্রী তার ভাড়া বাড়ির একটা লোকেশন দিলেন। এবার বাগান পাড়াতে গিয়ে মাসুম কে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া গেলনা না। ব্যর্থ হয়ে আবার যাওয়া মাসুম এর ভাইয়ের স্ত্রীর কাছে । তাকে অনেক অনুরোধ করে গাড়িতে করে , মাসুম এর বাড়ি চেনাতে বের হল টিম। তিনি মাসুম এর বাড়ি চিনিয়ে দিলেন। মাসুম কে ডাকাডাকি শুরু করলে মাসুম উঠলেন, তাকে টাকার ব্যাগের কথা জিজ্ঞাসা করতে সে বললো, কোন টাকার ব্যাগ পায় নাই। চিন্তায় পড়ে গেল টিম। তার ঘর তল্লাশি করেও কোন টাকার ব্যাগ পাওয়া গেলনা। চিন্তা আরো বেড়ে গেল। এবার মাসুম কে জিজ্ঞাসাবাদ শুরু , প্রথমে বকশিশের লোভ ,কোন কাজ হলো না। শেষে তাকে গ্রেফতার এর ভয় দেখালে তার সুর বদলাল।বললো, স্যার আমার কোন ক্ষতি হবে না তো। তাকে ভরসা দেয়ায় বললো টাকার ব্যাগ প্রথমে দেখতে পায় তার বন্ধু আল-আমিন। সে আল-আমিন কে ২২,০০০/ টাকার ভাগ দিয়ে অবশিষ্ট টাকা তার এক আত্মীয়ের বাসায় রেখে এসেছে। তবে সে ৩/৪ হাজার টাকা খরচ করে ফেলেছে ।

আবার যাত্রা শুরু । প্রথমে আল-আমিন এর বাড়ি গিয়ে ২২,০০০/ টাকা উদ্ধার করা হয় এবং পরে তার আত্মীয়ের বাড়ি গিয়ে অবশিষ্ট টাকা ও মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়। সকল টাকা গননা করে পাওয়া গেল ১,৫১,০০০/ টাকা। টাকার মালিক CNG ড্রাইভার কে আবার ২০০০/ টাকা এবং তার ভাইয়ের স্ত্রী কে ১০০০/ টাকা বকশিশ দিলেন। অবশিষ্ট ১,৪৮,০০০/ টাকা মালিক কে বুঝিয়ে দেয়া হল। হারানো টাকা ফিরে পেয়ে টাকার মালিক যে কি খুশি তা বলে বোঝানোর মত না। সে বার বার জেলা পুলিশ পাবনা সহ বাংলাদেশ পুলিশ এর জন্য দোয়া করছিল। এভাবেই শেষ হলো এক সফল মানবিক অভিযানের।

জয় হোক মানবতার । জয় হোক জেলা পুলিশ পাবনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca