• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ভোলাহাটে মাস্ক পরিধান নিশ্চিত করতে মোড়ে মোড়ে অবস্হান স্কাউট দল

Reporter Name / ৩৮০ Time View
Update : সোমবার, ২৮ জুন, ২০২১

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপ‌জেলায় করোনা মোকাবেলায় মাস্ক পরিধান নি‌শ্চিত কর‌তে মাঠে কাজ করেছে স্কাউট দল।
ভোলাহাট উপজেলার প্রতিটি বাজারে বাজারে কাজ করছে এ স্কাউট দলরে ছে‌লে মে‌য়েরা।অটো রিক্সা,ভ্যান,মোটর সাইকেলসহ সকল যানবাহন থামিয়ে তাদেরকে মাস্ক পরিধান ও মাস্ক না থাকলে প্রদান বা পরামর্শ দিচ্ছেন সেচ্ছায় সেবাদানকারী স্কাউট দলের বালক বালিকারা।যা চোখে পরার মতো। তাদের সাথে রয়েছে দুজন করে গ্রাম পুলিশ ও উপজেলা দপ্তরের একজন অফিসার ।

ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার যোগদানের পরেই করোনা মোকাবেলায় বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন।তার মধ্যে স্কাউট দলের মাধ্যমে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করা। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের এমন উদ্যোগকে জনসাধারণ ভূয়সী প্রশংসা করছেন।

এ বিষয়ে ভোলাহাট স্কাউট দলের সম্পাদক জনাব রাকিবুল ইসলাম বলেন ইউএনও মহোদয়ের নির্দেশনায় আমাদের স্কাউট দল সেচ্ছায় পুরো উপজেলার প্রতিটি বাজারে বাজারে মাস্ক পরিধান নিশ্চত করতে কাজ করে চলেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভোলাহাট স্কাউট দলের সভাপতি সমর কুমার পালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় মাস্ক পরিধান নিশ্চিত করতে উপজেলার ৮/১০ পয়েন্টে স্কাউট নিয়ে কাজ করছি।মোবাইল কোর্টের জন্য সহকারী কমিশনার ভুমি শেখ মেহেদী ইসলাম ও অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এ স্কাউট দলের সাথে কাজ করছে।
তিনি আরোও বলেন, পার্শবর্তী উপজেলা শিবগঞ্জের এমপি ডাঃ সামিউদ্দিন আহমেদ শিমুল আমাদের ২হাজার ৫শ মাস্ক প্রদান করেছে সে মাস্ক গুলো যারা মাস্ক পরছেনা তাদের পরিয়ে উদ্বুদ্ধ করেছে স্কাউট দলগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca