• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে আরও ২ জনের মৃত্যু, সূস্থ হয়েছেন ২ হাজার ৮৮৩ জন রোগী

Reporter Name / ৫৯০ Time View
Update : সোমবার, ২৮ জুন, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে আরও ২ জনের মৃত্যু, সূস্থ হয়েছেন ২ হাজার ৮৮৩ জন রোগী

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : গত ২৪ ঘন্টায় ২৮ তারিখ বিকেল ৫ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ২ জনেই রোববার রাতে ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে মারা যায়।

একই দিন চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ৪৩ জনের শরীরে করোনা ভাইরাসে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ৭৭ টি নমুনা পরীায় ১৪ জনের দেহে শনাক্ত হয়। আর স্থানীয় ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৪০২ জনের নমুনা পরীক্ষায় ২৯ জন শনাক্ত হয়।

নতুন শনাক্ত ৪৩ জন নিয়ে জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৮জন শনাক্ত হলেন। জেলায় সূস্থ হয়েছেন ২ হাজার ৮৮৩ জন। জেলায় বর্তমান রোগী ১হাজার ২১ জন।

মারা যাওয়া ২ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক আহনাফ শাহরিয়ার জানান, রাতে হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ২ জন রোগী মারা যান। মারা যাওয়া ২জনের মধ্যে ১ জন করোনা পজেটিভ ছিলো।

এদিকে জেলায় চলছে কঠোর বিধিনিষেধ। সোমবার শহরের দোকান পাট, যাববাহন বন্ধ। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসন সকলকে বিধিনিষেধ মেনে চলতে আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category