• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে তৎপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Reporter Name / ৪৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

বাজারে ক্রেতার চাপ আগের চেয়ে কমলেও; এখনও বাড়তি বেশিরভাগ সবজির দাম। আরও বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দর। আর হাত ছোঁয়া দায় মাছে।

এমন পরিস্থিতিতে মনিটরিংয়ে সারাদেশে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রেতাদের হুজুগে কেনাকাটা না করার পরামর্শ তাদের।

দেশব্যাপী শুরু হতে যাচ্ছে লকডাউন এমন খবরে শনিবার থেকেই ক্রেতা সমাগম বেড়েছে রাজধানী সহ কাঁচাবাজারে।

সবজি বিক্রেতারা বলছেন, পণ্য সরবরাহ নিয়ে আতঙ্কিতরাই ভিড় জমাচ্ছেন। ফলে দাম বেড়েছে প্রতিটি সবজির।

অতিরিক্ত চাহিদার ফলে মাংসের দাম সামান্য বাড়লেও, মাছের দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

ক্রেতারা বলছেন, সীমিত আয়ে বাজারের হিসাব মেলানো দায়। দামের এই উত্থানে হিমশিম খেতে হচ্ছে তাদের।
যদিও অস্বাভাবিক দর বৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিং করার দাবি সরকারি সংস্থাগুলোর।

সেইসাথে ক্রেতাদের প্রয়োজনের বাইরে পণ্য মজুদ না করার অনুরোধও তাদের।

এছাড়া ও যেকোন অভিযোগ জানাতে পারেন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হটলাইন নম্বর ১২১১৬ তে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca