• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠিতে একটানা ৯ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন মোবারক হোসেন মল্লিক

Reporter Name / ৪৮৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

মো. নাঈম, ঝালকাঠি প্রতিনিধিঃ

১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন ঝালকাঠির মোবারক হোসেন মল্লিক। যুবক বয়সে দুর্দান্ত সাহস নিয়ে পাকসেনাদের মোকাবেলায় অস্ত্র হাতে তুলে নেন। শত্রুদের পরাস্ত করে বিজয়ের পতাকা হাতে সহযোদ্ধাদের নিয়ে ঝালকাঠি শহরে মিছিল করেন তিনি। উদ্যোমী সেই তরুণ ১৯৭৭ সালে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। টানা ৯ দফায় ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে জয়ী হচ্ছেন। গত ২২ জুন প্রথম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি ৬ হাজার ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা আলী আজাদ নুরানী পেয়েছেন ৪২০ ভোট। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১১ হাজার ১৫জন। জানা যায়, ৪৪ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে যাচ্ছেন মোবারক হোসেন মল্লিক (৭০)। শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে আছেন। বর্তমানে তিনি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। এর আগে তিনি জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। নব্বয়ের দশকে তিনি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। জেলা ক্রীড়া ক্ষেত্রেও তাঁর রয়েছে অবদান। বর্তমানে তিনি ক্রীড়া সংস্থার একজন সদস্য।
স্ত্রী ও চার মেয়েকে নিয়ে পারিবারিকভাবে সুখেই আছেন এ জনপ্রতিনিধি। দায়িত্বশীল ভূমিকা পালনের কারণে তাঁর ইউনিয়নে চুরি, ডাকাতি, সন্ত্রাস ও মাদকের বিস্তার নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতাও করে যাচ্ছেন তিনি। বাল্যবিয়ে রোধে প্রচারণাও চালাতে দেখা গেছে তাকে। সালিস বৈঠকে ন্যায্য বিচার করে সুনাম কুড়িয়েছেন তিনি।একাধিকবার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান র্বিাচিত হয়ে স্বর্ণপদক লাভ করেন তিনি।নানা বিষয়ে সাফল্য অর্জন করে ইউনিয়নবাসীকে নিরাপদ জীবন যাপনে সহায়ক ভূমিকা পালন করে জনগণের মন জয় করে আসছেন।
স্থানীয়রা জানায়,ঝালকাঠিতে ইউপি নির্বাচনে একটানা ৯বার নির্বাচিত হয়ে বাংলাদেশের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছেন মোবারক হোসেন মল্লিক।গিনেস বুক অফ ওয়াল্ড রেকর্ড এ তাঁর নামটি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ইউনিয়নবাসী।ঝালকাঠির ক্রীড়া সংগঠক ও সংস্কৃতজন মানিক রায় বলেন, মোবারক হোসেন মল্লিক একজন সাদা মনের মানুষ।জনসেবায় যদি কোন পুরস্কার থাকে, সেটা তাকে দেওয়া উচিত।তিনি গরিবের বন্ধু বলেও পরিচিত।মানুষ তাকে সম্মান করে,ভালোবাসেন।এ ব্যাপারে মোবারক হোসেন মল্লিক বলেন,এই বুড়ো বয়সেও আমাকে জনগণ নির্বাচন করতে উৎসাহ দেয়।আমি না চাইলেও তারা জোর করে আমাকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেন।ইউনিয়নের জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতেই আমাকে নির্বাচন করতে হচ্ছে।আমি ৪৪ বছর ধরে বাসন্ডা ইউপির চেয়ারটিতে বসে আছি।কখনো কোন অন্যায় করিনি, জনতার সম্পদ চুরি করিনি।সরকার যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই কাজ করে যাচ্ছি।বাংলাদেশে টানা ৯ দফায় কোন ইউপি চেয়ারম্যান নেই, তাই প্রধানমন্ত্রীর কাছে আমার এলাকার প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।আমাদের নেতা ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর সহায়তা বাসন্ডা ইউনিয়নকে দেশের একটি মডেল ইউনিয়নে পরিনত করার স্বপ্ন দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca