• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

১১ বছর পর বড়াইগ্রামের চাঞ্চল্যকর উপজেলা চেয়ারম্যান বাবু হত্যা মামলার চার্জশীট দাখিল

Reporter Name / ২৩৭ Time View
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

নাটোর প্রতিনিধি:

দীর্ঘ ১১ বছরের মাথায় এসে নাটোরের চাঞ্চল্যকর বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলার চার্জশীট দাখিল করেছে সিআইডি।

মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশীটটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহম্মদ আব্দুল হাই সরকার। এতে বনপাড়া পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা কে.এম জাকির হোসেন সহ ৪৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

২০১০ সালের ০৮ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচী পালনের জন্য তৎকালীন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুর নেতৃত্বে বনপাড়া বাজারে মিছিল বের হলে হামলা চালায় সেখানকার তৎকালীন আওয়ামী লীগ নেতা কর্মিরা। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর প্রকাশ্যে উপজেলা চেয়ারম্যান বাবুকে পিটিয়ে জখম করে হামলাকারীরা। এতে আহত হয় বিএনপির অনেক নেতা কর্মীসহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয় বাবুর।

হামলার ভিডিও চিত্র প্রকাশ হওয়ায় দেশব্যাপী তা আলোচিত হয়। এ ঘটনায় বাবুর স্ত্রী মহুয়া নূর কচি বাদি হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ সময় ৯ জন তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে অবশেষে আজ চার্জশীট দাখিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca