• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বরগুনার আমতলীতে ভোক্তা অধিকারের অভিযান : জরিমানা ১১ হাজার টাকা

Reporter Name / ২৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

২৫ নভেম্বর ২০২০ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, বরগুনার নির্দেশনায় বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ:দা:) জনাব মোহাম্মদ সেলিম এঁর নেতৃত্বে বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা বাজার, কালীবাড়ী ও শাখারিয়া বাজার এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজনিত কারণে প্রশাসনিক ব্যবস্থায় ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ১১,০০০/- ( এগারো হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও চাল,ডাল,আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন, বরগুনা, উপজেলা প্রশাসন আমতলী RAB-৮, সিপিসি-১ (পটুয়াখালী ও বরগুনা জেলা)এর একটি টিম,ক্যাব, সেনেটারী ইন্সপেক্টর সাবেরা পারভীন ও পৌর সেনেটারী ইন্সপেক্টর মোঃ কবীর হোসেন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category