• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

Reporter Name / ৩৬৭ Time View
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

জৈষ্ঠ প্রতিবেদক, চাঁপাই নবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল আদিবাসী একাডেমী চত্বরে বুধবার সকালে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম’র আয়োজনে ১৬৬তম সাঁওতাল দিবস উপলক্ষে আদিবাসীদের নিয়ে মাদল গ্রন্থের মোড়ক উম্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মূরর্মু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিন হেমব্রম, বিশেষ অতিথি ছিলেন তাবিথা নির্বাহী পরিচালক ষ্টোফান সরেন, নাচোল আদিবাসী একাডেমী সভাপতি যতিন হেমব্রম, নাচোল আদিবাসী একাডেমী সহ-সভাপতি রঞ্জনা রানী হেমব্রম, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক কর্ণেলিউস মূরর্মু সহ স্থানীয় আদিবাসী নেতাকর্মীরা।

পরে আদিবাসী দিবসের প্রতিপাদ্যে সিদু-কানু দিবসের মাদল গ্রন্থের প্রকাশনায় মোড়ক উন্মোচন করা হয়। উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন আজ মহান সিদু কানু দিবস, জমিদার, যোদ্দাদের শোষণ থেকে মুক্ত হয়ে নিজের অধিকার নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল আদিবাসীরা। তাই সিদু কানু দিবসে সে সময়ের সাঁওতাল যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্বরণে করছি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca