• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

করোনা আক্রান্ত কাজী সালাউদ্দিন

Reporter Name / ২৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

প্রাঙ্ঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। তার ক’রোনা আক্রান্তের খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

বেশ কয়েকদিন ধরে কাশি হচ্ছিল তার, সেই সঙ্গে ছিল ঠান্ডাও। আর এ কারণে দীর্ঘদিনের সঙ্গী বাদল রায়কে শেষ বিদায় জানাতে যেতে পারেননি। সে সময় শঙ্কা বাসা বেধেছিল করোনায় আক্রান্ত কিনা তিনি! এরপর সেই আশঙ্কাটাই সত্য হলো।

গত মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষা করান কাজী সালাউদ্দিন। এর একদিন পর বুধবার রাতে ফলাফল হাতে পেয়েছেন বাফুফে সভাপতি। সেই রিপোর্টে দেখা মিলেছে কোভিড-১৯ পজিটিভ সালাউদ্দিন।

গত ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। ম্যাচটি দেখতে কাতার যাওয়ার কথা সালাউদ্দিনের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার যাওয়ার বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সেখানে বিশ্বকাপের ম্যাচ দেখা ছাড়াও কাতারের সঙ্গে ‘সমঝোতা চুক্তি’ করার কথা ছিল।

করোনা পজিটিভ হওয়ার আগেই বাফুফে সভাপতি তার শারীরিক অবস্থা খারাপের কথা জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে। মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে তিনি বলেছিলেন, ‘আমার শরীরটা ভালো যাচ্ছে না। করোনা পরীক্ষা করতে দিয়েছি। ফল এখনও হাতে পাইনি। শরীরের ওপর নির্ভর করবে কাতার যেতে কিনা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category