• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বদলগাছীতে কঠোর লকডাউনের প্রথম দিন অতিবাহিত

Reporter Name / ৩৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে কঠোর লকডাউনের প্রথম দিন অতিবৃষ্টির কারণে লোকজন তেমন বের হতেই পারেনি। বৃষ্টি হলেও প্রশাসন,পুলিশ, সেনাবাহিনী,গ্রাম পুলিশ,স্কাউট সদস্যরা তাদের দায়িত্ব পালনে ছিলেন বেশ তৎপর। তবে উপজেলার কিছু কিছু জায়গায় লোকজন গাদাগাদি করে কেরাম খেলছিল। তাদের মুখে মাস্ক ছিলনা। কারো কারো ছিলো। তাও আবার পকেটে। আবার কেউ কেউ লোহা,রঙ,সিমেন্টের দোকানের সামনে চাল,তেল রেখে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। কিন্তু চৌকস এসিল্যান্ড সুমন জিহাদীর চোখ ফাঁকি দিতে পারেনি ঐ দোকানী। প্রথম দিনের মতো তিনি সবাইকে সতর্ক করে দিয়েছেন। পরবর্তীতে এরূপ ঘটলে আইনের আওতায় আনা হবে বলে জানিয়ে দেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে আহবান জানান। সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী সেনা সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী টহলদেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca