• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে ঘুমন্তাবস্থায় খাওয়াতে গিয়ে এক শিশু কন্যার মৃত্যু–

Reporter Name / ৬৩৮ Time View
Update : শুক্রবার, ২ জুলাই, ২০২১

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধিঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুমন্ত শিশুকে খিচুড়ি খাওয়ার সময় খাদ্যনালীতে খাদ্য আটকে মায়মুনা নামে ৯ মাস বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

১ জুলাই (বৃহস্পতিবার) সকালে ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামের মিলনের ৯ মাস বয়সী শিশু কন্যা মায়মুনার খাবারের সময় হয়ে যাওয়ায় তার মা ঘুমের মধ্যে রান্না করা খিচুড়ি খাওয়াতে শুরু করে।

খাওয়ার এক পর্যায়ে খিচুড়ি মায়মুনার শ্বাসনালীতে ঢুকে যায়। এতে তার শ্বাস নিতে সমস্যা হলে দ্রুত তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: সুলতানা তাকে মৃত ঘোষনা করে।

এবিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ কামরুল হাসান জানান, প্রতিটি শিশুর পরিবারের উচিত কোন ভাবেই শিশুকে ঘুমন্তাবস্হায় খাবার খাওয়ানো যাবে না। প্রত্যেক পরিবারকে মনে রাখতে হবে শিশুদের যখনি খাবার খাওয়াবেন তাকে অবশ্যই বসিয়ে খাওয়াতে হবে। ঘুমের মধ্যে বা শুইয়ে শিশুকে খাবার খাওয়ালে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca