• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

লকডাউনের ২য় দিনে গোমস্তাপুরে কঠোর অবস্থানে প্রশাসন ! গুনতে হচ্ছে জরিমানা

Reporter Name / ২৬৬ Time View
Update : শুক্রবার, ২ জুলাই, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: করোন ভাইরাসের বিস্তার রোধেসারাদেশে ৭ দিনের কঠোর লকডাউনের ২য় দিনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কঠোর অবস্থানে মাঠে প্রশাসন। এদিকে গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার ৮টি ইউনিয়নসহ রহনপুর পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল লক্ষ্য করা গেছে। লকডাউনে উপজেলার দোকানপাটগুলো বেশীরভাগই বন্ধ ছিল। রাস্তাঘাটে যানবাহন ও জনসাধারণের চলাচল ছিল কম। লকডাউনে বিধি নিষেধ অমান্য করায় ৩১ জনকে অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত। এর মধ্যে রাত ৮টা ১৯ মিনিট পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মর্কতা মোঃ মিজানুর রহমান বোয়ালিয়া ইউনিয়নের ৬ জনকে ৪ হাজার ৮০০ টাকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির ২৫টি মামলায় ১৩ হাজার ১০০টাকা জরিমানা করেন। ২য় দিনেও অক্লান্ত পরিশ্রম করে লকডাউন সফল করতে প্রশাসনমাঠে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বলেন, ২য় দিনেও লকডাউন সফল করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca