• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

স্বরূপকাঠিতে লকডাউন কার্যকর প্রশাসনের কড়াকড়ি ১২ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৪৫১ Time View
Update : শুক্রবার, ২ জুলাই, ২০২১

স্বরূপকাঠিতে লকডাউন কার্যকর প্রশাসনের কড়াকড়ি ১২ হাজার টাকা জরিমানা

সুমন খান স্বরূপকাঠী প্রতিনিধি:

করোনা সংক্রমনের ঝুকিঁ এড়াতে কঠোর লকডাউন পরিস্থিতিতে এছাড়া নেছারাবাদ কর্মকর্তা পরিদর্শন করেন ইউএনও, নেতৃত্বে স্বরূপকাঠি থানা পুলিশ লকডাউনে স্বাস্থ্য বিধি মেনে এবং সরকারী নির্দেশাবলী প্রতিপালনের জন্য স্বরুপকাঠি থানা এলাকায় মাস্ক ব্যবহার নিশ্চিত করা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক মাইকিং করা হয়।

পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলায় সরকারের দেয়া ৭ (সাত) দিনের লকডাউন কার্যকর করতে কঠোর ভূমিকায় উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহি অফিসার মোঃ মোশারফ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ বশির গাজী ও তদন্ত ওসি মোঃ সোলায়মান এর নেতৃত্বে ইন্দুরহাট-মিয়ারহাট বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় ইউএনও এবং সহকারী কমিশনারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫ (পাঁচ)টি মামলায় জরিমানা করা হয়েছে ১২ হাজার টাকা। উপজেলার সবকটি প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হয়েছে। জনসাধারণ এবং গণপরিবহন চলাচল করতে না পারে সেই ব্যাপারে কঠোর অবস্থানে নেছারাবাদ থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন।

এ বিষয়ে ইউএনও মোঃ মোশারফ হোসেন জানান, “লকডাউন এর বিধি নিষেধ না মানলে কাউকে ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca