• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান

অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছেন না রোগীরা, বিকল্প চালক থাকার সত্বেও

Reporter Name / ৮১২ Time View
Update : শনিবার, ৩ জুলাই, ২০২১

অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছেন না রোগীরা, বিকল্প চালক থাকার সত্বেও

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক আব্দুল হামিদ করোনা’য় আক্রান্ত হওয়ায় গত ৫ দিন যাবত অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত রয়েছে উপজেলাবাসী।এলাকাবাসীর অভিযোগ,বিকল্প একজন চালক থাকলেও তাকে অজ্ঞাত কারনে কাজে লাগাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা।

গোপন সূত্রে জানা গেছে, রহনপুর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আব্দুল হামিদ করোনা’য় আক্রান্ত হওয়ায় গত (২৯ জুন) থেকে দায়িত্ব পালন করছেন না। এর ফলে গত ৫ দিন যাবত অ্যাম্বুলেন্সটি গ্যারেজবন্দি হয়ে পড়ে আছে।

গতকাল(০২জুলাই)সেবা নিতে আসা ওমর ফারুক বলেন,তার ভাগিনা বাকির শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখে রামেকে রেফার করেন। কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স ঠিক থাকার পরেও অ্যাম্বুলেন্সের গাড়ীচালক করোনা আক্রান্ত হয়।যার ফলে প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে তিন হাজার টাকা ভাড়া দিয়ে রামেক হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এতে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেছেন‌‌।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মাসুদ পারভেজ জানান, চালকের করোনা ও অ্যাম্বুলেন্সের টায়ারের সমস্যার কারনে সেবা দেয়া সম্ভব হচ্ছেনা। এছাড়া বিকল্প চালকের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় তাকে দায়িত্ব দেয়া হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category