• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিলকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা চলছে: খাদ্যমন্ত্রী

Reporter Name / ৩৮১ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

হাফিজুল হক, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সাপাহারের জবই বিলকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে (২৬ নভেম্বর) নওগাঁ জেলার সাপাহার উপজেলার জবই সেতুর উত্তর পাশে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন মন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।

মন্ত্রী বলেন, জবই বিলটিতে একটি অর্ন্তজাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পলা আমাদের রয়েছে। যা বাস্তবায়ন করা গেলে এঅঞ্চলে একটি সুস্থ ধারার বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠিত হবে, যাতে করে বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। অপরদিকে সরকারের অর্থনৈতিক অপার সম্ভবনার দ্বার উম্মোচিত হবে।

তিনি আরো বলেন, শীতকালে জবই বিলে ১৭ প্রজাতির পাখি বিভিন্ন দেশকে আসে। এসব পাখিকে কেউ শিকার বিরক্ত করতে পারবে না।

পাতাড়ী থেকে জবই পর্যন্ত রাস্তা এবং জবই বিলে অবস্থিত সেতুটি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের নামানুসারে নামানুসারে রাখার পক্ষে মত দেন মন্ত্রী।

বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন মণ্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী প্রমুখ।

মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় শেষে প্রধান অতিথি জবই বিলে মৎস্য আহরোনের শুভ উদ্বোধন ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category