• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

ঈদে চাল পাবে ১ কোটি পরিবার

Reporter Name / ৩২০ Time View
Update : সোমবার, ৫ জুলাই, ২০২১

ঈদুল আজহায় অসচ্ছল ও অসহায় ১ কোটি ১৭ হাজার ৬৫১ পরিবারের জন্য ১ লাখ ১৭৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় রোববার এই বরাদ্দ দিয়েছে।
বরাদ্দ দেয়া এই চাল সোমবারের মধ্যে দেশের সব জেলায় পাঠানো হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। প্রতিমন্ত্রী বলেন, ‘সামনে আমাদের কোরবানি ঈদ। ঈদ উপলক্ষে ১ কোটি ১৭ হাজার ৬৫১ পরিবারকে ১ লাখ ১৭৬ মেট্রিক টন চাল আমরা বরাদ্দ দিয়েছি। আজকে আমরা আদেশ দিয়ে দিয়েছি। কালকের মধ্যে চাল চলে যাবে সব জেলায়। ঈদের আগ পর্যন্ত এই চাল বিতরণ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘দরিদ্র ও অতিদরিদ্র, যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন তারা এ সহায়তা পাবেন। খাদ্যসহায়তা হিসেবে যাদের চাল দেয়া হবে, তাদের একটা তালিকা স্থানীয় প্রশাসনের কাছে তৈরি করা আছে বলেও জানান মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন। এছাড়া ৫ জুলাই থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই কার্যক্রম চলবে ২৯ জুলাই পর্যন্ত। হুমায়ূন কবির বলেন, ট্রাক সেল কার্যক্রম শুরু হয়ে চলবে ২৯ জুলাই (ঈদুল আজহার ছুটি ছাড়া) পর্যন্ত। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা পরিস্থিতিতে সীমিত আয়ের মানুষের পাশে দাঁড়াতে সাশ্রয়ী মূল্যে গত ৬ জুন পণ্য বিক্রি শুরু হয় যা ১৭ জুন পর্যন্ত অব্যাহত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca