• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ঝিনাইদহের রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার উদ্যোগ গ্রহণ।

Reporter Name / ৩১০ Time View
Update : সোমবার, ৫ জুলাই, ২০২১

এম,এ জলিল, ঝিনাইদহ।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউন’ শুরু হয়েছে। ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক, রেড ক্রিসেন্ট ঝিনাইদহ শাখার চেয়ারম্যান কনক কান্তি দাস ও জেলা আওয়ামীলীগ নেতা রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক জে এম রাশীদুল আলম রশীদ এর নেতৃত্বে ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার জন্য অনন্য এক উদ্যোগ গ্রহন করেছে। সারাদেশের ন্যায় ঝিনাইদহ জেলাতেও যখন কঠোর লকডাউন বাস্তবায়িত হচ্ছে। খাবারের দোকান,হোটেল-রেস্তোঁরা বন্ধ থাকায় খাবার সংকটে দিন যাচ্ছে ঝিনাইদহের হাসপাতাল ক্লিনিকে ভর্তি থাকা রোগীর স্বজনদের। ঠিক তখনি শহরের অসহায় মানুষের ভরসা ঝিনাইদহ রেড ক্রিসেন্টের রান্না করা খাবার। গত ১ জুলাই থেকে রান্না করা খাবার বিতরণ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিদিন শহরের ভাসমান ও হাসপাতাল ক্লিনিকে ভর্তি থাকার রোগীর স্বজনদের মধ্যে ৩০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।মাসব্যাপী এই খাবার বিতরণ করা হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ শাখার সেক্রেটারী জে এম রাশীদুল আলম রশীদ জানান,লকডাউনে খাবারের দোকান,হোটেল-রেস্তোঁরা বন্ধ থাকায় হাসপাতাল ক্লিনিকে ভর্তি হওয়া রোগীর সাথে স্বজনরা খাবার কষ্টে আছে। অনেকের বাড়ি থেকে খাবার আনলেও প্রত্যেকের পক্ষে তা সম্ভব হচ্ছে না। আমরা সেই সমস্ত মানুষের মধ্যে প্রতিদিন খাবার বিতরণ করছি। এ ছাড়াও শহরে লোকজন না থাকায় কষ্টে আছে নিম্ন আয়ের মানুষেরা। আমরা প্রতিদিন ভাসমান মানুষদেরও খাবার দিচ্ছি। বাংলাদেশ রেড ক্রিসেন্টের, ঝিনাইদহ শাখার পক্ষ থেকে প্রতিদিন ইজিবাইক-রিকশায় খাবার নিয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা খাবার বিতরণ করছে। এটা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca