• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বদলগাছীতে কঠোর লকডাউন বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করছেন ইউএনও

সিপন / ৭৯৩ Time View
Update : সোমবার, ৫ জুলাই, ২০২১

হারুনুর রশিদ, বদলগাছী নওগাঁ:-নওগাঁর বদলগাছীতে
কোভিড-১৯ এর উচ্চ সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের ৫ম দিন চলছে। কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে অন‍্যান‍্য দিনের মতো আজ সোমবার ৫ম দিনেও মাঠে অক্লান্ত পরিশ্রম করেই চলেছেন( ইউএনও) আলপনা ইয়াসমিন। তৎপর রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি সেনাবাহিনী জনপ্রতিনিধিসহ শিক্ষকবৃন্দ তারা উপজেলার বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে। গাড়ি থামিয়ে ও পথচারীদের দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন। এদিকে বদলগাছী উপজেলা বিভিন্ন স্থানে হাট বাজারে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউন ৫ম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় মানুষ যেন বিনা কারণে বাড়ি থেকে বের না হয় এজন্য মানুষকে বুঝানোর চেষ্টা করছেন।প্রয়োজনে কঠোর হচ্ছেন।কারও কোন সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca