• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
খরচের চাপে দিশেহারা কৃষক, তবু সালথার মাঠজুড়ে পাটের সবুজ সমারোহ নাচোলে সরকারীভাবে ধান, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাচোলে সরকারীভাবে ধন, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের ১ম প্রয়ান দিবস আজ প্রেস বিজ্ঞপ্তি ০৫ জুলাই ২০২১

Reporter Name / ২০৬ Time View
Update : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

আজ মঙ্গলবার (৬ জুলাই) প্লেব্যাক স¤্রাট খ্যাত দেশের বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পি এন্ড্রু কিশোরের ১ম প্রয়ান দিবস। ২০২০ সালের আজকের এই দিনে কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে গত বছরের ৬ জুলাই সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয় তাকে।
এন্ড্রু কিশোরের ১ম প্রয়ান দিবস উপলক্ষে তার জন্মস্থান রাজশাহীতে মঙ্গলবার দিনব্যাপী অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করবেন তার স্ত্রী মিসেস লিপিকা এন্ড্রু। এছাড়া তার প্রয়ান দিবসে স্বাস্থ্যবিধি মেনে স্মরণ সভা করবে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে খুবই সংক্ষিপ্ত পরিসরে দেশের আধুনিক ও চলচ্চিত্রজগতের কালজয়ী গানের জাদুকরের প্রয়ান দিবস পালন করা হবে।
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি থাকবেন রাকসুর সাবেক ভিপি ও প্রয়াত কণ্ঠশিল্পি এন্ড্রু কিশোরের বন্ধু রাগিব আহসান মুন্না। করোনা পরিস্থিতির কারণে মুঠোফোনে সম্মানিত অতিথি হিসেবে সংযুক্ত হয়ে বক্তব্য রাখবেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা এবং জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা ও রাজশাহী মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহঃ সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনী। এছাড়াও এদিন সকালে মাস্ক বিতরণ করা হবে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category