• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

গলাচিপায় কঠোর লক ডাউনেও খেটে খাওয়া মানুষকে ইউএনও’র সহায়তা

Reporter Name / ২৮৫ Time View
Update : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

তারিখঃ ৫ জুলাই ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় খেটে খাওয়া মানুষদের সহায়তা করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার। লক ডাউনের ৫ম দিনে সোমবার দিনভর পৌর শহরের বিভিন্ন অলিগলিতে বৃদ্ধ, হত দরিদ্র, রিক্সা চালকদের মাঝে সহায়তা প্রদান করেন তিনি। কঠোর লকডাউনের মধ্যেও ক্ষুধার তাড়নায় কাজের সন্ধানে ঘর থেকে বের হয়েছেন ৬৫ বছরের এক বৃদ্ধ। বৃদ্ধ অসহায় মানুষকে কাজ করতে দেখে তার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। শুধু বৃদ্ধ নয় অসহায় মানুষদের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, ‘কঠোর লকডাউনে’ সব থেকে বেশি কষ্ট ভোগ করেন নিম্নবিত্ত অসহায় মানুষজন। তাই তাদেরকে সহায়তা করা আমাদের সবার মানবিক দায়িত্ব। তবে আমাদের সবাইকে সামাজিক দূরত্বটাকে প্রাধান্য দিতে হবে। মাস্ক পড়তে হবে। সবাইকে সাবধান হতে হবে। পঞ্চম দিনের লকডাউনে গলাচিপা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে লক ডাউন না মানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা ও ৫টি মামলা দায়ের করেন। অপরদিকে লক ডাউন না মানায় গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ৪ হাজার ৬ শত টাকা জরিমানা ও ৫টি মামলা দায়ের করেন। গলাচিপায় লকডাউনে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca