• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ফুড পয়জনিং থেকে ২ জন মৃত্যুর অভিযোগ

Reporter Name / ৮২৫ Time View
Update : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি:

একটি রেষ্টোরেন্ট থেকে আনা মোগলাই পরাটা খেয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের কালীতলা মহল্লায় স্বর্ণা (১৭) ও স্বম্পা(১৭) নামে ২ জমজ বোনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে মৃত ২ বোনের মা ও তার এক আতœীয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রেষ্টোরেন্ট কর্তপক্ষ।

মঙ্গলবার(৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে স্বর্ণা নিজ বাড়িতে মারা যায়। এ ঘটনায় একই পরিবারের আরও ৩জন অসুস্থ্য হয়ে পড়লে তাদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়।পরে দুপুরে স্বম্পা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: নাদিম সরকার জানান, ফুড পয়জনিং থেকে স্বপ্না ও স্বর্ণার মৃত্যু হয়েছে।

এদিকে শাহজাহান হোটেলের মালিক জামাল উদ্দিন নাসের জানান, তার দোকানের মোগলাই পরাটা খেয়ে অন্য আর কেউ অসুস্থ্য হয়নি। তবে আসলেই তার দোকান থেকে মোগলাই নেয়া হয়েছিল কিনা তা ভিডিও ফুটেজ দেখে জানা যাবে। হোটেলটির মালিক জামাল উদ্দিন নাসেরের দাবী তার দোকানের মোগলাই পরাটা খেয়ে অসুস্থ্য হবার বিষয়টি অবান্তর। তার দাবী তার রেস্টোরেন্টে স্বাস্থ্য সম্মত উপায়ে সকল খাবার তৈরী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca