• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউনেও মৃত্যু ৭ জনের

Reporter Name / ৩৫২ Time View
Update : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ করোনা সংক্রমন রোধে সরকারের ঘোষণা মোতাবেক কঠোর লকডাউন চলছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার জরুরী সেবা ও পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন চোখে পড়েনি। মার্কেটগুলো বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহির হচ্ছে না মানুষ। জেলার গুরুত্বপূর্ণ মোড় ও স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর লকডাউন কার্যকরে সর্বোচ্চ সতর্কতায় কাজ করছেন। জেলায় কঠোরভাবেই পালিত হচ্ছে সারাদেশে দেয়া সরকারীভাবে কঠোর লকডাউন। তবে মফস্বলের মানুষ সরকারী আদেশ উপেক্ষা করে বের হচ্ছে এবং মানছে না স্বাস্থ্য বিধি। অন্যদিকে, রাতে লকডাউনে অনেক যানবাহন অবৈধভাবে চলতে দেখা গেছে মফস্বল এলাকায়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ পুলিশ ও স্কাউটস টিমের সদস্যবৃন্দ সহগোগিতায় জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে ২৭টি ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান পরিচালনা করছে। পুলিশের পাশাপাশি লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসার সদস্যরা দায়িত্বে রয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনের হার উর্ধ্বমূখী লক্ষ্য করা গেছে। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা: জাহিদ নজরুল চৌধুরি জানান, জেলায় ২৬৪ জনের নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে ৩০ জন। যা ১২.৬৫%। গত ২৪ ঘন্টায় জেলার সদর হাসপাতালে ২ জন এবং রাজশাহী মেডিকেলে ৫ জন সহ মোট মৃত্যু হয়েছে ১২১ জনের। জেলায় করোনায় চিকিৎসাধিন মোট রোগীর সংখ্যা-৭৩২ জন। সদর হাসপাতালে ৭২টি বেডের বিপরিতে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা রোগী ভর্তি রয়েছে ৭৫ জন। সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান সিভিল সার্জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category