• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এ্যাসোসিয়েশন এর ১ম সম্মেলন অনুষ্ঠিত,সভাপতি-আবু তাহের খোকন, সাধারন সম্পাদক- ইসাহাক আলী

Reporter Name / ২৭৮ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এ্যাসোসিয়েশন এর কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় এশিয়ান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে নাচোল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে সম্মেলন উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক প্রভাষক শফিকুল আলম, নাচোল এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক ইসাহাক আলী। উন্মুক্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন ভোলামোড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক। সোনাইচন্ডী ব্রাইটস্টার কিন্ডার গার্টেন এর পরিচালক আব্দুল বারি নান্টু। হাটবাকইল গ্রীণভিউ স্কুলের পরিচালক আব্দুল হাই সুইট, নেজামপুর স্কলার্স কিন্ডার গার্টেন এর পরিচালক মিজানুর রহমান,আদর্শ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শিবগাতুল্লাহ। প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক মন্ডলী তাদের বক্তব্যে বলেন, সারা বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারিতে সবচেয়ে বেশি প্রাইভেট শিক্ষা প্রতিষ্টানের ক্ষতি হয়েছে। বিগত ৯ মাস যাবৎ নাচোল উপজেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২হাজার শিক্ষকমন্ডলীরা মানববেতর জীবন যাবৎ করছে। বর্তমান সরকার অবশ্যই সেই বিষয়টি দেখবেন। এছাড়া বই নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সমুক্ষিন হই। সেই বিষয়টি অবশ্যই উপজেলা চেয়ারম্যান ও মেয়র মহোদয় দেখবেন।
আলোচনা শেষে নাচোল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এ্যাসোসিয়েশন সভাপতি হিসাবে সর্বসম্মতি ক্রমে অক্সফোর্ড একাডেমীর চেয়ারম্যান আবু তাহের খোকনকে সভাপতি ও এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক ইসাহাক আলীকে সাধারন সম্পাদক , ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক প্রভাষক শফিকুল আলম সহ-সভাপতি, ব্রাইট স্টার কিন্ডার গার্টেন এর পরিচালক আব্দুল বারি নান্টুকে সহ সভাপতি, গ্রীনভ্যালী একাডেমীর পরিচালক ইকবাল হোসেনকে সহ-সভাপতি, নাচোল উপজেলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেককে যুগ্ম সাধারণ সম্পাদক ,গ্রীনভিউ স্কুলের পরিচালক আব্দুল হাই সুইটকে সহ-সাধারন সম্পাদক, সানরাইজ স্কুলের পরিচালক কামরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক, আয়েশা স্টার লাইট এর পরিচালক মোস্তাক আহম্মেদকে সহ-সাংগঠনিক সম্পাদক, স্কালার্স স্কুলের পরিচালক মিজানুর রহমানকে অর্থসম্পাদক, আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষক শিবগাতুল্লাহকে দপ্তর সম্পাদক, শিংরোল একাডেমীর শিক্ষক দুরুল হোদাকে প্রচার সম্পাদক ও জয় মেমোরিয়াল স্কুল এর পরিচালক মায়মুনা খাতুনকে মহিলা বিয়ষক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca