• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে দেড়শ চা দোকান মালিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name / ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় চা দোকান মালিক সমিতির ১৪৩ জন সদস্যর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে যারা চা দোকান খুলতে না পেরে অসহায়ত্বের মধ্যে রয়েছেন তাদেরকে চাল, ডাল, তেলসহ সামগ্রীগুলো তুলে দেন সমিতির উপদেষ্টা শহীদুল হুদা অলক।

৭ জুলাই বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ক্লাব সুপার মার্কেটের চতুর্থ তলায় চাঁপাইনবাবগঞ্জ চা দোকান মালিক সমিতির কার্যালয়ে খাদ্য সামগ্রীগুলে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি কামরুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল, কোষাধ্যক্ষ অহিদুল ইসলাম কালুসহ অন্যান্য কর্মকর্তারা।-কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca