• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

চোলাইমদ উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৩২৫ Time View
Update : রবিবার, ২৫ জুলাই, ২০২১

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫রাজশাহী কর্তৃক গহীণ অরন্যে আমবাগানের ভিতরে চোলাইমদের কারখানার সন্ধান ও বিপুল পরিমান দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধারসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত হান্নান আলী (৪৫),পিতা-ইয়াছিন আলী, সাং-মহনপুর দর্গা হঠাৎপাড়া,থানা-গোদাগাড়ী,
জেলা-রাজশাহী এবং খাইরুল ইসলাম (৪৫),পিতা-মৃত আবু বক্কর,সাং-দ্বারিয়াপুর,থানা-চাঁপাইনবাবগঞ্জ সদরা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ দ্বয়কে র‌্যাব-৫ শনিবার দুপুরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীনদর্গা গুসিরা গ্রামস্থ মাছিপুকুর নামক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের হেফাজত হতে ৫০০লিটার দেশীয় তৈরি চোলাইমদ, মোবাইল ফোন-০৩টি,সীমকার্ড-০৩টি, মেমোরীকার্ড-০১টি এবং নগদ-১৭০০/-(এক হাজার সাতশত) টাকা উদ্ধার করা হয়। উক্ত মাদকব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরি চোলাই সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ০১টি নিয়মিত মামলারুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca