• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২

Reporter Name / ৩৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ক্ষুদ্র নৃ গোষ্ঠির একজনসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার পার্বর্তীপুর ইউনিয়নের শেরপুর কোঠাডাঙ্গা এলাকার ক্ষুদ্র নৃ গোষ্ঠির মৃত ঝাড়িয়ার ছেলে বিদয় উঁরাও (৫০) ও বড়দাদপুর ইউনিয়নের স্কুলপাড়া এলাকার এমরানের ছেলে ইয়াসিন (১৪)।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে জেলার গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতে এ দুইজন মারা যান।
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে বিদয় উঁরাও তার বাড়িতে বসে ছিলেন। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়। অন্যদিকে ইয়াসিন (১৪) গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারায়।

গোমস্তাপুর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বজ্রপাতে নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca