• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুস্তক বিক্রেতা সমিতির স্মারকলিপি প্রদান

Reporter Name / ২৫১ Time View
Update : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

করোনা দূর্যোগকালে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ প্রণোদনাসহ তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বুধবার দুপুরে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের স্মারকলিপি তুলে দেন জেলা নেতৃবৃন্দ।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোঃ আরিফ হোসেন ছোটন স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লিখিত দাবি ৩টি হচ্ছে-পুস্তক ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ও স্বল্প ঋণে ১ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা, দেশব্যাপী ২৬ হাজার পুস্তক ব্যবসায়ীর পরিবারের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ প্রদাণ, দেচের স্কুল-কলেজের লাইব্রেরিকে সমৃদ্দ একাডেমিক ও সৃজনশীল বই ক্রয়ের জন্য ৫০০ কোটি বিশেষ বরাদ্দ প্রদাণ।
দাবির বিষয়ে জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আসাদুল্লাহ আহমেদ বলেন, আমাদের স্মারকলিপিটি অতি দ্রুত সময়ে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করবেন বলে আশ্বস্থ করেছেন, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যৌক্তিক দাবী মেনে নিয়ে বিশেষ অর্থ বরাদ্দ দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির জেলা সভাপতি জয়নুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আসাদুল্লাহ আহমেদ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, কারিবুল ইসলামসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca