• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক-১

Reporter Name / ৪৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ -বেনাপোল সীমান্ত থেকে ৩ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল সহ মনিরুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক মনিরুল বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামস্থ নুর ইসলামের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ৩ কেজি গাঁজা ও ১ টি পুরাতন বাইসাইকেল সহ তাকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca