• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক মুছে দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বাগমারা’য় দুই ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মিজানুর রহমান, বাগমারাঃ

রাজশাহীর বাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার ভবানীগঞ্জ পৌর বাজারে এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, ভবানীগঞ্জ বাজারের আরিফুল ইসলাম ও আকরাম হোসেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ও ১৫ ধারায় এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে আরিফুল ইসলামকে ১০ হাজার টাকা এবং আকরাম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাটজাত মোড়কের পরিবর্তে পরিবেশের জন্য ক্ষতিকর অন্য মোড়ক ব্যবহারের অপরাধে তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় রাজশাহী পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাদিম আক্তার এবং বাগমারা থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে বাজারের সড়কে মালামাল রেখে যানজট সৃষ্টি না করার বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca