• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধমুক্ত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে রাজপথে ত্রাণমন্ত্রী দুলু বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ৬ ড্রোনের দাবি ইরানের মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের ইরানকে ধ্বংস করতে তিন দিন লাগবে, দাবি ট্রাম্পের ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’-এর রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক হলেন বাগমারার কামরুল হাসান নুরুল মোল্লা কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর শেষ বলে হৃদয়ের বিদায়, তবুও বাংলাদেশের পক্ষে ১ম দিন ইরানে কর্মীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ গফরগাঁওয়ে গভীর রাতে তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার পতেঙ্গার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

আদালতের নির্দেশে কাঁঠালিয়ার শিকদারহাটে সরকারি খাস জমি দখলমুক্ত, লাল নিশানা টানালো প্রশাসন

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

​
কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরি রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরি গ্রামের শিকদারহাট এলাকায় আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমিরানী বল নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
​স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, সিকদারহাট এলাকার সরকারি খাস জমি কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে দখল করে স্থাপনা গড়ে তুলেছিলেন সুমি বেগম ও তার সহযোগীরা। দীর্ঘদিন ধরে জমিটি অবৈধ দখলে থাকায় স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বিষয়টি নিয়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আদালত ওই জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দেন।
​আদালতের সেই আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে রোববার উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে জমিটি প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কেউ পুনরায় জমিটি দখল করতে না পারে, সেজন্য সেখানে লাল নিশানা (পতাকা) টানিয়ে দেওয়া হয়েছে।
​উচ্ছেদ অভিযানে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা ভূমি সার্ভেয়ার এবং ১ নম্বর চেঁচরি রামপুর ইউনিয়নের তহশিলদার উপস্থিত ছিলেন। এ ছাড়া অভিযানের সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
​সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। তারা প্রশাসনের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতেও সরকারি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca