• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোলে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ বর ও কনের নানাকে শাস্তি

Reporter Name / ৩০৮ Time View
Update : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণীর ছাত্রী। উপজেলার ফতেপুর ইউনিয়নের উত্তর মল্লিকপুর গ্রামে রাতে গোপনে কনের নানাবাড়িতে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের নানাকে ১০হাজার টাকা অর্থদন্ড ও বরকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ।

বিয়েবাড়ির প্রতিবেশী আব্দুল হক জানান, শুক্রবার রাতে ফতেপুর ইউনিয়নের চাকপাড়া গ্রামের হাসান আলীর অষ্টম শ্রেণী পড়–য়া কন্যার সাথে নাচোল সদর ইউনিয়নের ভোলার মোড়ের তাজামুল হকের ছেলে আসাদুজ্জামানে(২৯) এর রাতের বেলায় গোপনে বাল্যবিয়ের আয়োজন করেছিলেন কনেপক্ষ।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যকে জানানোর পর নাচোল থানাপুলিশ বর ও কনের আত্মীয়স্বজনকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ অপরাধ বিবেচনা করে কনের নানাকে ১০হাজার টাকা জরিমানা ও বর আসাদুজ্জামানকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca