• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নারী কেলেঙ্কারীতে জড়িত চেয়ারম্যান কাদেরের পদত্যাগের দাবিতে নাচোলে মানববন্ধন

Reporter Name / ৬১৩ Time View
Update : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

স্টাফ রির্পোটার :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ ও আওয়ামীলীগ থেকে বহিস্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। চেয়ারম্যান কাদেরের নারী কেলেঙ্কারীতে জড়িত থাকার প্রতিবাদে শনিবার(৪ ডিসেম্বর) বেলা ১১টায় নাচোল উপজেলা বাস স্ট্যান্ডে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নাচোল উপজেলা ও পৌর আওয়ামীলীগ, মহিলালীগ, যুবলীগ, ছাত্রলীগ, মাদক নির্মুল শক্তি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের ব্যানারে প্রায় তিনশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
কাদের চেয়ারম্যান একজন মাদক সম্রাট, নারী লোভী, দূর্ণীতিবাজ দাবী করে অবিলম্বে উপজেলা চেযারম্যান পদ থেকে এবং আওয়ামীলীগের সাধারণ সদস্য পদ থেকে বহিস্কারের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও মানববন্ধনের সভাপতি একরামুল হক মাস্টার, নাচোল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, আওয়ামীলীগ নেতা আজাহার আলী সুইডেন হাজি, মানবাধিকার নেতা এ্যাড মোস্তাফিজুর রহমান বুলেট, নাচোল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, নাচোল উপজেলা যুবলীগের সদস্য সাধন কুমার, জেলা মহিলা আওয়ামামীলীগের সহ-সভাপতি ও আদিবাসী নেত্রী রঞ্জনা বর্মন, নাচোল উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ওয়েহুজ্জামান সজন শেখ, নাচোল সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, মাদক নির্মুল শক্তি, নাচোল উপজেলা সাধারণ সম্পাদক রাফসান আহমেদ বকুল, সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদসহ অন্যরা।
নারী কেলেঙ্কারির এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরও কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা চেয়ারম্যান কে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় উপজেলা পরিষদ ঘেরাও এর মত কর্মসুচী দেয়ার হুশিয়ারী দেয়া হয়।
প্রসঙ্গত ঃ গত ১৭ নভেম্বর নারীর সাথে অন্তরঙ্গ অবস্থায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে ওঠে নাচোল। পরে পৌর আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম ঝাইটন বাদী হয়ে পর্ণগ্রাফী আইনে চেয়ারম্যান কাদের কে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca