• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ পরিচয়ে খামারে তল্লাশি চালিয়ে গরু ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

Reporter Name / ৩০৯ Time View
Update : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জিনারপুর গড়বাড়ি এলাকায় খামার থেকে ১৫টি গরু ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৫টি গরু উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। এসময় উদ্ধার হওয়া গরু ও গ্রেফতারকৃত ডাকাতদের গণমাধ্যমের সামনে উপস্থিত করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন গোমস্তাপুর উপজেলার মিলন হোসেন, নুরুজ্জামান, রহমত আলী, কুরবান আলী, মুনসুর আলী এবং জয়পুরহাট জেলার রাঘবপুর মুন্নাপুকুরপাড়া এলাকার মানিক।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব জানান, গরু ডাকাতির ঘটনার পরপরই গোমস্তাপুর থানা ও ডিবি পুলিশের যৌথ সমন্বয়ে অভিযান শুরু করে পুলিশ। গত ৭২ ঘণ্টায় পুলিশের অভিযানের পর জেলার বিভিন্নস্থান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাতির ঘটনায় ৭ জন ডাকাত জড়িত ছিল এবং খামার থেকে ডাকাতি হয়েছে মোট ৭টি গরু। পুলিশ সুপার আরও জানান, বাকি গরুগুলো উদ্ধার ও ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

যদিও ডাকাতির দিন খামারির মালিক অভিযোগ করেন তার খামার থেকে ডাকাতরা ১৫টি গরু ডাকাতি করে নিয়ে যায় এবং মামলার এজাহারেও তা উল্লেখ আছে। কিন্তু পুলিশ সুপার জানান, ৭টি গরু ডাকাতি হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে গড়বাড়ি এলাকার আশরাফুল ইসলামের গরুর খামারে পুলিশ পরিচয়ে তাকে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে রেখে ১৫টি গরু ডাকাতি করে নিয়ে যায় ডাকাতরা। এসময় দুইবার ৯৯৯-এ ফোন করেও পুলিশের কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন খামার মালিক। পরে গোমস্তাপুর থানায় খামার মালিক মামলা দায়ের করেন। শনিবার রাতে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca