• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

বাগমারা প্রেসক্লাব উদ্যোগে এমপি এনামুল হকের করোনা মুক্তি কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ৫৮৫ Time View
Update : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

বাগমারা প্রেসক্লাব উদ্যোগে এমপি এনামুল হকের করোনা মুক্তি কামনায় দোয়া মাহফিল

 

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক করোনা ভাইরাসের বুস্টার ডোজ নেওয়ার পর পরই দ্বিতীয় বারের মত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

তাঁর এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে বাগমারার আপামর জনসাধারণের মাঝে উৎবেগ উৎকন্ঠা ছড়িয়ে পড়ে। জনসাধারণ ইঞ্জিঃ এনামুল হক এমপির করোনা মুক্তির জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করেন।

 

এদিকে বাগমারা প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি এনামুল হকের করোনা মুক্তির কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার বিকেলে বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের উপদেষ্টা জিল্লুর রহমান, ভবানীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম হেলাল, সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, জিল্লুর রহমান দুখু, আবু বাক্কার সুজন, রাশেদুল হক ফিরোজ, নাজিম হাসান, আনোয়ার হোসেন, আকবার আলী, শামীম রেজা, মাহফুজুর রহমান রনি, আব্দুল মতিন ও ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মিজানুর রহমান, তানভীর তোহা, জাহাঙ্গীর আলম।

 

দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আব্দুস সোবহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca