• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

নাচোলে স্মার্ট কার্ড বিতরণ

Reporter Name / ৩৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

অলিউল হক ডলার ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
কার্ড বিতরণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি । এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগন, ইউপি সদস্য, গণমাধ্যম কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।নির্বাচন অফিসার জানান, আজ উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ ১০০জনের মাঝে কার্ড বিতরণ করা হলো। আগামী ১২ই ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় কার্ড বিতরণ করা হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার রোকাব আলী দেওয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca