• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

পটুয়াখালীতে তেলের অবৈধ মজুদদারি,জরিমানা,দোকান সীলগালা ও নিয়মিত মামলা: মজুদদার কারাগারে

Habibulla Sipon / ৩৭৪ Time View
Update : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

১০ মার্চ ২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, পটুয়াখালী মহোদয়ের সার্বিক নির্দেশনায় পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সেলিম ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি),গলাচিপা জনাব নজরুল ইসলাম কর্তৃক পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বিভিন্ন বাজারে যৌথ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাদূরা বাজার , আমখোলা বাজার ও সুহরী ব্রীজ বাজার এলাকার বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বিশেষ করে ভোজ্য তেলের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দোকান/ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়টি নিশ্চিত করা হয়।

বেলা ১২ টার দিকে আমখোলা বাজারে গোপন খবরের ভিত্তিতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে মেসার্স কামিয়াব স্টোরে অভিযান পরিচালনাকালে তার অন্য টিন রড সিমেন্টের দোকানের পিছনে বসুন্ধরা, রূপচাদা,পুস্টি, সান,এসিআই, ও ফেমিলি ব্রান্ডের ২৯৭ কার্টুনে ৪,৭৫২ লিটার সয়াবিন তেলের মজুদ পাওয়া যায়। সহকারী পরিচালক তৎক্ষনাৎ বিষয়টি পটুয়াখালীর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামাল হোসেন মহোদয়কে অবহিত করলে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান।

এসিল্যান্ড জনাব নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অভিযুক্ত মেসার্স কামিয়াব এন্টারপ্রাইজের প্রোপ্রাটর মো: আফজাল হোসেনকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল, অভিযুক্ত প্রতিষ্ঠান সীলগালা ও বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করার জন্য ওসি গলাচিপাকে নির্দেশ দেন।

অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন।

অভিযান পরিচালনাকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করণীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।

‘মাস্ক পরিধান করুন-সুস্থ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে ব্যবসায়ী ও ভোক্তাসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয় এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ জানানো হয়।

বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ০১ টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/-( পঞ্চাশ হাজার) টাকা ও সহকারী পরিচালক কর্তৃক ০২ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৯,০০০/- ( নয় হাজার ) টাকাসহ সর্বমোট ৫৯,০০০/-( উনষাট হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তদারকি চলাকালে হ্যান্ডমাইকে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, রসুন, আদা ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য প্রদর্শন এবং প্রদর্শনকৃত তালিকার চেয়ে অধিকমূল্যে পণ্য বিক্রি না করা এবং অতি মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীগণকে সচেতন করা হয়েছে।

এছাড়াও কোন ক্রেতা যদি কোন পণ্য, ঔষধ এবং সেবা ক্রয় করে প্রতারিত হন তাহলে ভোক্তা বাতায়ন হট লাইন ১৬১২১ নম্বরে ফোন করে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, গলাচিপা , এসআই নুরুন্নবীর নেতৃত্বে গলাচিপা থানার একটি টিম , ক্যাব, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca