• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name / ৬০০ Time View
Update : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম হেরোইন বহনের দায়ে একজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মো. মোহবুল ওরফে কালু।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ আদালতের সহকারী সরকারি কৌশুলী (এপিপি) অ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম।

এপিপি আঞ্জুমান আরা বেগম বলেন, ২০১৮ সালের ৩ জানুয়ারি দুপুর পৌনে ২টার সময় জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া হায়াত মোড়-দেবীনগর সড়কের একরামুল হকের আমবাগানে অভিযান পরিচালনা করে র‍্যাব। পরে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কালুকে হেরোইনসহ আটক করে।

এ সময় তার হাতে থাকা একটি নীল ব্যাগ থেকে একটি প্যাকেটের মধ্যে ৫০০ গ্রাম রক্ষিত হেরোইন উদ্ধার করে র‍্যাব।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম ২০১৮ সালের ২ ফেব্রয়ারি তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার বিচারক আসামীর অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category