• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চলতি মাসেই এইচএসসির ফল প্রকাশ

Reporter Name / ৩১৮ Time View
Update : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

২০২০ সাল শেষ হতে আর মাত্র ১১ দিন বাকি। এই ১১ দিনের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে আজ রবিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডে আলোচনা হয়েছে। বোর্ড সভায় আলোচনা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানানো হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, চলতি বছরের ডিসেম্বর মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। আশা করা হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী দীপু মনির ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের আমরা সবাই কাজ চালিয়ে যাচ্ছি।

গত ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করতে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রাধান্য দিয়ে এবারের এইচএসসি-সমমানের পরীক্ষার ফল দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category